1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

আজ তামিমের অতিথি ওয়াসিম আকরাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৫৭ Time View

করোনাভাইরাসের কারণে এখন ক্রিকেটারদের সবার সময় কাটছে ঘরে। ঘরে থাকার এই একঘেয়েমি কাটাতে দেশ-বিদেশের ক্রিকেটারদের সাথে নিজের অনলাইন প্লাটফর্মে জমিয়ে আড্ডা দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন সেনাপতি তামিম ইকবাল। এই আড্ডায় দেশ-বিদেশের নামকরা তারকা ক্রিকেটারদের নিয়ে এসে একের পর এক চমকই দিয়ে যাচ্ছেন তামিম। এবার তার ফেসবুক লাইভে আসছেন সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার পাকিস্তানের ওয়াসিম আকরাম।
দেশীয় তারকাদের মধ্যে মুশফিক, মাশরাফি, মুমিনুল, সৌম্যের পর বিদেশি ক্রিকেটারদের মধ্যে তামিমের প্রথম চমক ছিল দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসিস। এরপর তামিম রোহিত শর্মাকে তার লাইভে নিয়ে আসেন। সর্বশেষ সোমবার তার অতিথি ছিলেন বিশ্বসেরা ক্রিকেট তারকা ও ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
গতকাল সোমবার রাতে কোহলির সঙ্গে ফেসবুক লাইভ শেষে ওয়াসিম আকরামকে আজ মঙ্গলবারের অতিথি করার ঘোষণা দেন তামিম ইকবাল। ওই লাইভে তার সঙ্গে থাকবেন দেশের ক্রিকেটের তিন বড় তারকা জাতীয় দলের তিন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট।
জানা গেছে একই অনুষ্ঠানে আকরাম ও নান্নুর সাথে আমিনুল ইসলাম বুলবুলকে অতিথি করার পরিকল্পনা ছিল তামিম ইকবালের; কিন্তু অস্ট্রেলিয়া প্রবাসী বুলবুলের সাথে বাংলাদেশের সময়সূচি মেলানো কঠিন। কারণ বাংলাদেশে রাত সাড়ে ১০টায় ফেসবুক লাইভ হলে অস্ট্রেলিয়ায় তখন গভীর রাত। তাই বুলবুলকে আকরাম খান ও মিনহাজুল আবেদিন নান্নুর সাথে পাচ্ছেন না তামিম। বুলবুলের পরিবর্তে যুক্ত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ