1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন যুবরাজ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২
  • ১২৫ Time View

দুরাগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ যুবরাজ সিং। এরপর কোনো ম্যাচ না খেলেও নিয়মিত অনুশীলন করেছেন। তাতে কাজও হয়েছে। ধীরে ধীরে আগের ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়ে বাঁহাতি ক্রিকেটার বলেন, ‘আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পরিকল্পনা আছে আমার।’

আইসিসিসি আয়োজিত এক সাপ্তাহিক অনুষ্ঠানে নিজ দলের মূল্যায়ন নিয়ে যুবরাজ, ‘মনে হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট ভারত। যদি বোলিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে পারি তবে টি-টোয়েন্টির শক্ত শিবির হবো আমরা। আমাদের পাশাপাশি ভালো অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দল।’

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয়টি ছয় হাঁকানোর রেকর্ড গড়েন যুবরাজ। দলে ফেরার জন্য দিনক্ষণ ঠিক না করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার ইচ্ছে যুবরাজের, ‘মাঠে ফেরার বিষয়ে নির্দিষ্ট সময় বলতে পারবো না। তবে আগের চেয়ে অনেক ভালো আছি। নিয়মিত মাঠেও যাচ্ছি। আমি ছয় বা দুইমাস সময় নিতে চাইনা। যখন মনে হবে শতভাগ ফিট তখনই ফিরবো।’

ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন যুবরাজ সিং। ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও জেতেন। বিশ্বকাপের পর ফুসফুসের পাশে ম্যালিগ্যান্ট টিউমার ধরা পড়ে। এরপর যুক্তরাষ্ট্র ও লন্ডনে যন্ত্রণাময় ক্যান্সারের চিকিৎসা শেষে গত ৯ এপ্রিল দেশে ফেরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ