1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ

মালদ্বীপ থেকে ফিরল ৭০ প্রবাসী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৪০ Time View

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে মালদ্বীপে কর্মহীন ৭০ জন প্রবাসী বাংলদেশী নাগরিককে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমান রবিবার দেশে ফিরেছে। বাংলাদেশ বিমান বাহিনীর ১৯ সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর এম এ আওয়াল হোসেন, জিইউপি, এনডিসি, এডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাসের কারণে কর্মহীন ৭০ জন প্রবাসী বাংলাদেশি নাগরিককে মালদ্বীপ থেকে দেশে ফিরিয়ে আনা হয়।

এসকল প্রবাসী বাংলাদেশীরা মালদ্বীপে বৈধভাবে বসবাস করে আসছিলেন। প্রবাসী বাংলাদেশীদের অনুরোধে ও মালদ্বীপ সরকারের আন্তরিকতায় তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মালদ্বীপে বসবাসরত এসব প্রবাসী বাংলাদেশি যারা নভেল করোনাভাইরাসে আক্রান্ত নয়, তাদেরকে যথাযথ মেডিক্যাল চেক-আপের মাধ্যমে সুনিশ্চিত করার পর দেশে ফেরত আনা হয়। করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে শুভেচ্ছা সামগ্রী ও মালদ্বীপে কর্মরত ১১ জন বাংলাদেশি ডাক্তারদের জরুরি ভিত্তিতে কর্মস্থলে প্রেরণের লক্ষ্যে শনিবার মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমান ঢাকা ত্যাগ করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ