1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

১০ হাজার মানুষকে ঈদ উপহার দিচ্ছেন আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৪১ Time View

আইনমন্ত্রী আনিসুল হক ব্যক্তিগত অর্থে নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় ১০ হাজার মানুষকে ঈদ উপহার হিসেবে কাপড় দিচ্ছেন।

শনিবার কসবার বায়েক ও বিনা উটি ইউনিয়নে উপহার বিতরণ করা হয়। এর আগে শুক্রবার বিকালে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নে বিতরণের কাজ শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইনমন্ত্রীর পক্ষে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে এসব ঈদ উপহার বিতরণ করছেন।

ঈদ উপলক্ষে আইনমন্ত্রী শাড়ি, লুঙ্গিসহ অন্যান্য পোশাক বিতরণ করছেন। প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে এসব পোশাক ইতোমধ্যে কেনা হয়েছে। কসবা উপজেলায় ২৪ লাখ ৬০ হাজার টাকার এবং আখাউড়া উপজেলায় ১৬ লাখ ৪০ হাজার টাকার পোশাক বিতরণ করা হবে।

এদিকে, করোনা পরিস্থিতিতে শুরু থেকেই নিজ এলাকার কর্মহীন ও অভাবগ্রস্ত মানুষের পাশে আছেন আনিসুল হক। ইতোমধ্যে তিনি ব্যক্তিগত টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এছাড়া সরকারিভাবেও যথেষ্ট পরিমাণে খাদ্যসহায়তা বরাদ্দ করিয়েছেন।

ব্যক্তিগত অর্থায়নে তিনি সবজি বীজ দিয়েছেন কৃষকদের। তার কাছে ফোন করলে কিংবা ম্যাসেজ পাঠালেও খাদ্যসহায়তা পাওয়া যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ