1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়ার ব্যাখ্যায় একমত নয় ফিফা সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত ১৯ সেকেন্ডে গোল হজম করেও জিতল নেইমারের সান্তোস এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : আপিল বিভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

এডিবির সঙ্গে ৫০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৩ Time View

করোনভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশের জন্য বাজেট সহায়তা হিসেবে অনুমোদিত ৫০ কোটি ডলার ঋণের বিষয়ে এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে সরকারের একটি চুক্তি সই হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এই ঋণের পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা। গত ৭ মে ম্যানিলাতে এডিবির পরিচালনা পর্ষদ এই ঋণ অনুমোদন করে।আজ সোমবার এডিবি এবং সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এই ঋণচুক্তি সই হয়। ইআরডির সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন।এডিবির বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মনমোহন প্রকাশ বলেন, এই সহায়তা জীবন ও জীবিকার জন্য, যা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। মাত্র ১ মাসের মধ্যে এই ঋণের পুরো প্রক্রিয়া শেষ করা হয়েছে। বাংলাদেশ খুব দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় ফিরে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।এডিবির এই ঋণ কভিড-১৯ এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হবে। প্রায় দেড় কোটির বেশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন। এই ঋণের অর্থে অন্তত ২০ লাখ দরিদ্র পরিবার  ২ হাজার টাকা করে নগদ সহায়তা পাবে। তৈরি পোশাকখাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে গঠিত প্রণোদনা তহবিলে এডিবির এই ঋণ কাজে লাগানো হবে। এর আগে গত ৩০ এপ্রিল ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করে এডিবি।  ‘কভিড-১৯ প্রতিরোধে জরুরি সাড়া’ প্রকল্পের আওতায় এই ঋণ নেওয়া হচ্ছে, যা ১৭টি  মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ এবং আইসোলেশন ইউনিটের উন্নয়নসহ কিছু জরুরি কেনাকাটায় ব্যবহার করা হবে। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত ২৭ মার্চ  জরুরি স্বাস্থ্যসেবাসামগ্রী কিনতে বাংলাদেশকে ৩ লাখ ডলার অনুদান অনুমোদন দেয় এডিবি। এরপর ১ এপ্রিল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের ঝরে পড়া ঠেকাতে ১৩ লাখ ডলার আর্থিক সহায়তা অনুমোদন করে প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য ও অর্থনীতিতে করোনা মহামারির প্রভাব মোকাবিলায় এডিবির আর্থিক সহায়তা প্যাকেজের আকার ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার। বাংলাদেশ এডিবির এই কোভিড-১৯ প্যাকেজ থেকে ১০০ কোটি ডলারের বেশি সহায়তা চেয়েছিল। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ