1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

১ লাখ দরিদ্র পরিবারে খাদ্য বিতরণ করবে ডিএসসিসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৩ Time View

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ নগরীর হতদরিদ্র ও ছিন্নমূল ১ লাখ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের প্রথম পর্যায়ে ২৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। এ জন্য আজ রবিবার নগরভবনে ৩০ ট্রাক খাদ্যসামগ্রী এসে পৌঁছেছে।কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক অঞ্চল ১, ৩ এবং ৪-এর আওতাধীন মোট ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর অথবা তাদের প্রতিনিধিদের কাছে এ খাদ্যসামগ্রী তুলে দেন বলে আজ ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান।প্রতিটি ওয়ার্ডের জন্য ৩৩৩ প্যাকেট হিসেবে ৭৫ টি ওয়ার্ডেই এ খাদ্যসামগ্রী দেয়া হবে। এ সপ্তাহের মধ্যেই বাকি ৪০টি ওয়ার্ডের কাউন্সিলদের মধ্যে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে বলে তিনি জানান।খাদ্যসামগ্রীর প্যাকেটের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ১ টা সাবান, ৪০০ গ্রাম গুড়া দুধ, ২ কেজি ছোলা ও ২ কেজি মুড়ি রয়েছে। প্রথম পর্যায়ে এ খাদ্যসামগ্রী ক্রয় বাবদ প্রায় ৫ কোটি টাকা ব্যয় হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ