1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

করোনায় পুলিশে আক্রান্ত সংখ্যা দেড় হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৩ Time View

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেড় হাজার ছাড়িয়েছে বাংলাদেশ পুলিশে আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০ পুলিশ সদস্য।

সবমিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০৯ জনে। গতকাল শুক্রবার (৮ মে) এই আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৪২৯ জন। আর বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ২৮৫। আর করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ছয়জন পুলিশ সদস্য।

ঢাকাসহ সারা দেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৯ মে এই তথ্য আপডেট করা হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য ৭০৮ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরো ৪৬৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায দুই হাজার ৮৭০ জন সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ পর্যন্ত ১১০ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে শুক্রবার (৮ মে) বিকেলে ১৮ পুলিশ সদস্য সুস্থ হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। করোনা ভাইরাস (কভিড-১৯) ধরা পড়ার পর তাঁরা বিভিন্ন সময়  কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখভালের জন্য উচ্চপদস্থ পরিদর্শন টিম গঠন করা হয়েছে। আইজিপি ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে শুক্রবার এই টিম গঠন করা হয়।

কমিটির প্রধান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সদর দফতর) শাহ মিজান শাফিউর রহমান। টিমের অন্য সদস্যরা হলেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আর এম ফয়জুর রহমান এবং সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) মো. আশিক হাসান।

ইতিমধ্যে পরিদর্শন টিমের সদস্যরা রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং করোনা চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্ধিতাংশ ডিএমপির ট্রাফিক ব্যারাকে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান। তাঁরা করোনা আক্রান্ত প্রত্যেক পুলিশ সদস্যকে সরেজমিন পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং আক্রান্তদের চিকিৎসা সেবাসহ নানাবিধ সুবিধা-সুবিধার বিষয়ে খোঁজ নেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ