1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

শচীনকে পেছনে ফেললেন ধোনি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুন, ২০১২
  • ১৩৫ Time View

আয়ের দিক দিয়ে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফোর্বস ম্যাগাজিন সম্প্রতি বিশ্বের সেরা ১০০ জন ধনী খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে। তাতে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আয় ধোনির।

ফোর্বসের তালিকায় ৩১তম অবস্থানে রয়েছেন ধোনি। লিটলমাস্টার আছেন ৭৮তম স্থানে। তালিকায় শীর্ষ স্থান দখলে রেখেছেন যুক্তরাষ্ট্রের বক্সার ফ্লয়ড মেওয়েদার জুনিয়র। গত মৌসুমে তিনি আয় করেছেন ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানেও আরেক বক্সার প্যাককুইয়াও। তার বার্ষিক আয় ৬২ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে সাবেক শীর্ষ ধনী টাইগার উডস নেমে গেছেন তৃতীয় স্থানে। মার্কিন গলফারের আয় ৫৯.৪ মিলিয়ন ডলার।
মিয়ামি হিট স্টার লেব্রন জেমস ৫৩ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে আছেন চতুর্থ স্থানে। সুইস টেনিস তারকা রজার ফেদেরারের অবস্থান পঞ্চম (৫২.৭ মিলিয়ন ডলার)।

ফুটবলারদের মধ্যে তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া মেয়েদের মধ্য থেকে জায়গা পেয়েছেন রাশিয়ার মারিয়া শারাপোভা (২৬তম) ও চীনের টেনিস তারকা লি না (৮১তম)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ