1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

সংসদ ভবনে আইন-শৃঙ্খলা বাহিনীর চার সদস্য করোনা আক্রান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৫ Time View

জাতীয় সংসদ ভবনে দায়িত্ব পালনরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জাতীয় সংসদ ভবনের গেইটে দায়িত্ব পালনরত ওই সদস্যদের শরীরে গতকাল শুক্রবার (১ মে) করোনাভাইরাস শনাক্ত হয়। তাঁদের মধ্যে আরিফ, বাদল ও খালেক নামের তিনজন পুলিশ সদস্য এবং মাসুদ নামের একজন আনসার সদস্য রয়েছে। এদের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

জাতীয় সংসদের হুইপ আতিকুর রহমান জানান, চারজনের করোনা পজেটিভ ধরা পড়ায় সংসদ ভবন এলাকায় বটতলা পুলিশ রুমের ৫১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিনি জানান, স্পিকারের বাসায় ১২ জন দায়িত্ব পালন  করতেন। তাঁদেরকে সংসদের ৩ নম্বর ব্লকে রাখা হয়েছে। চারজন পুলিশ সদস্যকে এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লকে রাখা হয়েছে। অন্যদের ৪ নম্বর ব্লকে হোম কোয়ারেন্টিনে রাখা আছে।

এদিকে সংসদে দায়িত্বপালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় জাতীয় সংসদের ভিআইপিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এরপর একজন সংসদস সদস্য আক্রান্ত হওয়ায় সবার মধ্যে এই আতঙ্ক আরো বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ