1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

সম্মিলিত প্রয়াসে করোনার কালো মেঘ কেটে যাবে : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৩ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিয়ে যেতে হবে।

আজ শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে এই সংকটে স্বাস্থ্যখাতের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠছে। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, একথা যেমন সত্য, তেমনি আমাদের লড়াই সংগ্রাম করে বেঁচে থাকার ঐতিহ্য আছে আছে অভিজ্ঞতাও। সাহস হারানোর কোন কারণ নেই। আমাদের রয়েছে শেখ হাসিনার মতো সাহসী ও সৎ নেতৃত্ব। আমাদের সীমাবদ্ধতা আমরা অতিক্রম করে যাচ্ছি।

তিনি বলেন, টেস্টিং ক্যাপাসিটি বাড়ছে। বেসরকারি হাসপাতাল সম্পৃক্ত করা হচ্ছে। এখন উনত্রিশটি সেন্টার থেকে করোনা টেস্ট করা হবে। সবার সম্মিলিত প্রয়াসে অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ।

সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বিষয়ে টেস্টিং ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। সম্পৃক্ত করা হয়েছে ২৯টি বেসরকারি হাসপাতালকে।

এ সময় মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের শ্রমজীবী মানুষদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ