1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

করোনা দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারাদেশে সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল (২৯ এপ্রিল) পর্যন্ত চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৬৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে ৮৮ হাজার ৫৮৩ মেট্রিক টন। বিতরণকৃত চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৭৮ লক্ষ ৩৭ হাজার ৭৩৫ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৩ কোটি ৫০ লক্ষ ১৯ হাজার ৭২ জন।

সারাদেশের ৬৪ জেলায় এ পর্যন্ত নগদ টাকা ৫৯ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে নগদ সাহায্য হিসেবে বরাদ্দ করা হয়েছে ৪৮ কোটি ৮৩ লক্ষ ৭২ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৪৪ লক্ষ ৭৮ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা দুই কোটি ২৮ লক্ষ ৮০ হাজার জন।

এছাড়াও শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১০ কোটি ৭১ লক্ষ ৬৫ হাজার টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৭ কোটি ৭১ লক্ষ ৩৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা দুই লক্ষ ৫০ হাজার এবং লোক সংখ্যা পাঁচ লক্ষ পাঁচ হাজার ২২৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ