1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

‘গুরুত্বপূর্ণ অর্ডার বাতিলের আশঙ্কায় সীমিত আকারে গার্মেন্টস চালু’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংকটে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। অনেক গুরুত্বপূর্ণ অর্ডার বাতিল হয়ে যাবে, এমন আশঙ্কার প্রেক্ষিতে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ও আশপাশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে সীমিত আকারে চালু করার অনুমতি দিয়েছেন।

সেতুমন্ত্রী বলেন, এ সকল ফ্যাক্টরিতে ঢাকায় অবস্থানরত শ্রমিকদের কাজে লাগানোর কথা বলা হয়েছে। মালিকরা তা মেনেও নিয়েছেন। অথচ প্রতিদিন ঢাকার বাহির থেকে অধিকাংশ শ্রমিক ঢাকায় প্রবেশ করেছে, চাকরি হারানোর ভয়ে। এখন গার্মেন্টস মালিকরা বলছেন, তারা ঢাকায় অবস্থানকারীদেরই কাজে লাগাচ্ছেন। প্রতিদিনই ঢাকায় আসা শ্রমিকরা গণমাধ্যমে বলছে, তাদেরকে বাধ্য করা হচ্ছে আসার জন্য।

আজ বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির পক্ষ থেকে অসহায় গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কানফারেন্সে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি ভাসমান গৃহহীনদের প্রসঙ্গে বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভাসমান গৃহহীনদের তালিকা প্রণয়ন করে তাদের আবাসন ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এসব মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হবে।

পরে তিনি প্রতিনিধিদের মাধ্যমে গরিব অসহায় মানুষের জন্য ২২০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ