1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

কোয়ারেন্টিনে থাকা আরেক পুলিশ সদস্যের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

পুরান ঢাকার ওয়ারী পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্য কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা গেছেন। তার নাম মোহাম্মদ জসিম (৪০)। তিনি ওয়ারী থানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ।

পুলিশ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জসিম ফকিরাপুলের হোটেল আল সালামে কোয়ারেন্টিনে ছিলেন। সেখানে মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরী বিভাগে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, কনস্টেবল জসিম বেশ কিছুদিন ধরে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন।

এদিকে এনিয়ে ঢাকায় কোয়ারেন্টিনে থাকা পুলিশের দুই সদস্যের মৃত্যু হলো। এর আগে কোয়ারেন্টিনে থাকা ডিএমপির ট্রাফিক পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, এরই মধ্যে পুলিশে তিন শতাধিক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আক্রান্তদের বাইরে আরো নয় শতাধিক সদস্য কোয়ারেন্টিনে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ