1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

করোনা : সংসদ ভবনে সাবেক এমপি আসাদুজ্জামানের জানাজা হয়নি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৫ Time View

করোনা পরিস্থিতির কারণে জাতীয় সংসদ ভবনে সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের জানাজা হয়নি। তার মরদেহ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নারচী গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সংক্ষিপ্ত আকারে জানাজা ও রাষ্ট্রীয় সম্মান জানানোর পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ওই বীর মুক্তিযোদ্ধাকে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ ভবনে সাবেক সংসদ সদস্যদের জানাজা ও শ্রদ্ধা জানানোর রেওয়াজ থাকলেও করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামানের জানাজা হয়নি। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এর আগেও কয়েকজনের ক্ষেত্রে এমনটি হয়েছে। মরহুমের গ্রামের বাড়িতে জানাজা ও রাষ্ট্রীয় সম্মান জানানোর পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন আসাদুজ্জামানের মেয়ে বর্তমান সংসদ সদস্য অপরাজিতা হক।

উল্লেখ্য, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও মুজিবনগর সরকারের অর্থ সচিব আসাদুজ্জামান গতকাল শনিবার রাজধানীর গুলশানের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯৬ সালের তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ