1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

পণ্যের কৃত্রিম সংকট তৈরি করলে ছাড় দেব না : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

দেশে আগের যেকোনো সময়ের তুলনায় নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের মজুদ অনেক বেশি। সরকাররের বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবিও আগের যেকোনো সময়ের তুলনায় বেশী শক্তিশালী। এবার অনেক বেশি পরিমাণ পণ্য নিয়ে সারা দেশে ট্রাক সেল করছে। এ ছাড়া বাজার নজরদারিতে সরকারের সব প্রতিষ্ঠান একযোগে বাজার করছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এবং বর্তমান কভিড-১৯ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন, মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, তেল, ছোলা, পেঁয়াজ, রসুন ও আদাসহ সকল পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। এ মজুদের পরিমাণ চাহিদার তুলনায় বেশি। কোনো পণ্যের ঘাটতি হবার সম্ভাবনা বা কারণ নেই। কৃত্রিম উপায়ে কোনো পণ্যের সংকট সৃষ্টির চেষ্টা করা হলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।  

টিপু মুনশি বলেন, পবিত্র রমজান মাসের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ আগে থেকেই বাড়ানো হয়েছে। দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দেশের চাহিদার তুলনার বেশী উৎপাদন করেছে। আমদানি পণ্য অনেক আগেই পর্যাপ্ত পরিমাণে আমদানি করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে সুষ্ঠু পণ্য পরিবহন এবং আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, কোনো পণ্যেরই সংকট নেই। মূল্য বৃদ্ধির সম্ভাবনা বা কারণ নেই। সকল পণ্য সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে গঠিত টাস্কফোর্স এবং বিভিন্ন কমিটিকে আরো তৎপর হয়ে কাজ করতে হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

রমজান উপলক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তুতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এমন কি ইউনিয়ন পর্যায়ে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা ও খেজুর সাশ্রয়ী মূল্যে ট্রাক সেলের মাধ্যমে বিক্রয় করছে। গত কয়েক বছরের তুলনায় টিসিবি এবার বেশি পরিমাণে পণ্য বিক্রয় করছে। প্রায় তিন হাজার ডিলার ট্রাকসেল করছে। ইতিমধ্যে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কিছু অনিয়ম ধরা পড়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নিয়েছে।

বাজার মনিটরিংয়ে সারা দেশে ৯০টি টিম নিয়মিত বাজার নজরদারি করছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির কার্যক্রম মনিটরিং করার জন্য ঢাকাতে ৮টি এবং ৬৪ জেলায় জেলা প্রশাসকে মাধ্যমে স্থানীয়ভাবে মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সরকার অভিযান জোরদার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ