1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

ঢামেকে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৪১ Time View

ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুরান ঢাকার এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বজনরা তাঁর লাশ নিয়ে যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

মৃতের ছেলে জানায়, তাঁর বাবা দীর্ঘদিন যাবত ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত বুধবার অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তিনি কিছু পরীক্ষা–নিরিক্ষা করে বাসায় ফিরে আসেন। বাসায় ফেরার পর ওইদিন রাত পৌনে আটটায় তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের পরামর্শে তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরদিন বৃহস্পতিবার তাঁর বাবার শরীরে করোনা পজেটিভ ফলাফল আসে।

হাসপাতাল সূত্রেও এ ঘটনার সত্যতা পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ