1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান ‘পোকার’ বিতর্কের মাঝে মাঠে নেমে জোড়া গোল নেইমারের ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরের

করোনায় কণ্ঠশিল্পীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেলেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় পল্লিগীতি শিল্পী বীণা মজুমদার। নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মিলি সুলতানা।

গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে মিলি সুলতানা লিখেছেন, ‘করোনার মুহুর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীণা মজুমদার। আল্লাহ তাঁকে বেহেশতের মেহমান বানিয়ে নিন, আমিন।’

দীর্ঘদিন ধরে নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন বীণা মজুমদার। কয়েক বছর আগে কিছুটা অসুস্থ অবস্থাতেই যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। সেখানকার চিকিৎসায় খানিকটা সুস্থ্য হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত করোনাভাইরাস কেড়ে নিল তাঁর প্রাণ।

বীণা মজুমদার বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লিগীতি শিল্পী ছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত বাংলাদেশের সংগীতাঙ্গনে। তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে সংগীতশিল্পীদের সংঘ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ