1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

করোনায় মৃত চিকিৎসকের দাফন হবে সিলেটে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকের দাফন করা হবে সিলেটে। ওই চিকিৎসক কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মারা যাওয়ার ঘটনা এটিই প্রথম।

মৃত ওই চিকিৎসকের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। সিলেট নগরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। ৫ এপ্রিল তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। ৭ এপ্রিল রীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ এপ্রিল তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় গত সোমবার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে মারা যান তিনি।

ওই চিকিৎসকের দাফনের বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী বলেন, চিকিৎসকের পরিবারের সদস্যদের ইচ্ছায় মৃতদেহটি সংক্রামক বিধির সব ধরনের নিয়ম অনুসরণ করে সিলেট পাঠানোর প্রক্রিয়া চলছে। দুপুরে আল-মারকাজুলের কর্মীরা লাশের গোসল করিয়েছেন। কফিনে ভরে একটি অ্যাম্বুলেন্সে লাশ সিলেটে পাঠানো হবে। লাশটি সিলেটে নিয়ে যাওয়ার পর কফিনটি আর খুলতে দেওয়া হবে না।

ঢাকায় মৃত চিকিৎসকের স্ত্রীসহ অন্য সহকর্মীরা আছেন। তবে দাফন সিলেট শহরে নাকি গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকে হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ