1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই

অলিম্পিকের সেই আইকনিক ছবিতে ‘সামাজিক দূরত্ব’ শেখালেন বোল্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৬০ Time View

করোনাভাইরাসের মোকাবেলায় লকডাউন করে সারা দুনিয়া এখন সোশ্যাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে। এ নিয়ে অনুরাগীদের কাছে বার্তা পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়ায় ২০০৮ বেইজিং অলিম্পিকে ১০০ মিটার সোনা জয়ের সেই আইকনিক ছবি পোস্ট করলেন কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্ট।

টুইটারে এই ছবিটি পোস্ট করে জ্যামাইকান ‘বজ্র বিদ্যুৎ’  ক্যাপশনে লিখেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখুন। বোল্ট আশাপ্রকাশ করেন, ছবিটি দেখে তার ভক্তরা অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলবেন। ২০০৮ অলিম্পিকে বার্ড’স নেস্ট স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটার ফাইনালে সোনা জয়ের পথে মাত্র ৯.৬৯ সেকেন্ড নিয়েছিলেন বোল্ট। অলিম্পিক রেকর্ডস শুধু নয়, তা ছিল বিশ্ব রেকর্ডও। রীতিমতো নিজস্ব স্টাইলে সোনা জিতে নেন তিনি।

প্রতিযোগিতার দ্বিতীয় স্থানে থাকা মার্কিন স্প্রিন্টার রিচার্ড থমসন বোল্টের থেকে ০.২০ সেকেন্ড পরে দৌড় শেষ করেন। অলিম্পিকের মতো একটা বিশ্বমঞ্চে ০.২০ সেকেন্ডের লিড নিতে পারার জন্য ফিনিশ লাইনের আগেই বুক চাপড়ে সেলিব্রেট করেন কিংবদন্তি। ১২ বছর আগের সেই ছবি আজও আইকনিক। করোনাভাইরাসের প্রেক্ষিতে সেই ছবিকেই ফের সামনে আনলেন কিংবদন্তি এই স্প্রিন্টার। ছবির নীচে দুটি হ্যাশট্যাগও দিয়ে দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ