1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান ‘পোকার’ বিতর্কের মাঝে মাঠে নেমে জোড়া গোল নেইমারের ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরের দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় যাত্রীর পা বিচ্ছিন্ন, আহত ১০ অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানী প্রতিমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের আগে সব সতীর্থকে উপহার দেন মেসি হাল্ক-স্পাইডার ম্যানের লড়াই

ঘরে বসে পহেলা বৈশাখের আনন্দ উপভোগের আহ্বান স্পিকারের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদ সদস্যসহ সকল দেশবাসীকে বাংলা নববর্ষ ১৪২৭ এর শুভেচ্ছা জানিয়েছেন। আজ মঙ্গলবার এক বিজ্ঞপিতে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় বাড়িতে বসেই নববর্ষের আনন্দ উপভোগ করার আহ্বান জানান স্পিকার।

শুভেচ্ছা বার্তায় স্পিকার বলেন, বাঙালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করা হয়ে থাকে। এ বছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ঘরে বসেই পহেলা বৈশাখের আনন্দ উপভোগ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন, পরিবারের সদস্যদের রক্ষা করুন।

স্পিকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সকলের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ