1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান ‘পোকার’ বিতর্কের মাঝে মাঠে নেমে জোড়া গোল নেইমারের ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরের দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় যাত্রীর পা বিচ্ছিন্ন, আহত ১০ অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানী প্রতিমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের আগে সব সতীর্থকে উপহার দেন মেসি হাল্ক-স্পাইডার ম্যানের লড়াই

বাংলা নববর্ষে দেশবাসীকে আইনমন্ত্রীর শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।

বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এর সংক্রমণ এড়াতে এ বছর আমরা ঘরে থেকেই পহেলা বৈশাখ উদযাপন করব। এটি হবে বাঙালি জাতির জন্য নতুন এক অভিজ্ঞতা। তিনি বলেন, এ নতুন অভিজ্ঞতা নিয়েই আমরা অতীতের সব গ্লানি ধুয়ে-মুঁছে সামনে দৃপ্ত পায়ে এগিয়ে যাবো। নতুন বছরে কভিড-১৯ কে  প্রতিরোধ ও নিরাময় করব এবং শিগগির করোনামুক্ত বাংলাদেশে আবারো উৎসবের আনন্দে মিলিত হব, ইনশাল্লাহ।

আইনমন্ত্রী আরো বলেন, বাঙালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতিবছর আনন্দঘন পরিবেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করে থাকে বাঙালি জাতি। কিন্তু এ বছর নতুন সংক্রামক রোগ কভিড-১৯ এর বৈশ্বিক মহামারির কারণে পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘরে বসেই পালন করতে হচ্ছে। সরকার জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে।

সবাইকে ঘরে থেকেই শান্তিপূর্ণভাবে বাংলা নববর্ষের অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, এই রোগ এরইমধ্যে বাংলাদেশেও সংক্রমিত হয়েছে। এই সংক্রমণ এড়াতে আমরা এখন ঘরেই রয়েছি। ঘরে থাকাই এ রোগ  প্রতিরোধের উত্তম উপায়। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ