1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান ‘পোকার’ বিতর্কের মাঝে মাঠে নেমে জোড়া গোল নেইমারের ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরের দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় যাত্রীর পা বিচ্ছিন্ন, আহত ১০ অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানী প্রতিমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের আগে সব সতীর্থকে উপহার দেন মেসি হাল্ক-স্পাইডার ম্যানের লড়াই

‘করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরাই জয়ী হব’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ২২ Time View

‘সামাজিক দূরত্ব বজায় রাখার শপথ হোক এবারের নববর্ষের অঙ্গীকার। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক‌রোনার বিরুদ্ধে যে যুদ্ধ করে যাচ্ছি, সে যুদ্ধে আমরা জয়ী হব।’

পহেলা বৈশাখ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) এক ভিডিওবার্তায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আজ এমন এক সময় আমরা এই পহেলা বৈশাখ পালন করছি যখন করোনাভাইরাস ভয়াল প্রাণঘাতী হয়ে আমাদের থাবা বসিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাসকে মোকাবিলা করার জন্য ঘরে থাকার যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি আমরা সফল ক‌রে এই করোনাভাইরাসকে পরাজিত করব ইনশাল্লাহ।

সেতুমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। পহেলা বৈশাখের এই দিনে ধর্ম বর্ণ-নির্বিশেষে নতুন আহ্বানে সুন্দর চিরমঙ্গলের জয়গান ক‌রি। সবার জীবন ভ‌রে উঠুক আন‌ন্দে বিশুদ্ধতায়। সবার জীবনে কল্যাণ বয়ে আনুক এই পহেলা বৈশাখ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ