1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

ডেল স্টেইনের চোখে সেরা ব্যাটসম্যান যারা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৫৭ Time View

বর্তমানা সময়ের দোর্দণ্ড প্রতাপশালী পেসারদের একজন তিনি। যদিও ইনজুরি তার ক্যারিয়ারটাই শেষ করে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা পেসার ডেল স্টেইন এবার নিজের দেখা সেরা ব্যাটসম্যানদের বেছে নিয়েছেন। যাদের বিপক্ষে তিনি বোলিং করেছেন, তারাই ঠাঁই পেয়েছেন এই তালিকায়।

টুইটারে প্রশ্নোত্তর পর্বে প্রোটিয়া পেসারের কাছ থেকে এক ক্রিকেটপ্রেমী জানতে চেয়েছিলেন যে, তার দেখা সেরা ব্যাটসম্যান কারা। জবাবে স্টেইন লিখেন, ‘পন্টিং ছিল সুপ্রিম, শচীন ছিল দেয়াল। দ্রাবিড়, ক্রিস গেইল, কেভিন পিটারসেন প্রত্যেকেই ছিল দুর্দান্ত।’ লক্ষ্যণীয় যে, সাবেক অজি অধিনায়ক রিকি পিন্টিংয়ের নাম প্রথমে লিখেছেন স্টেইন। তারপর লিখেছেন শচীনের নাম। দ্রাবিড়-গেইলদের অবস্থান তারও পরে।

এই প্রশ্নোত্তর সেশনেই কোন বোলারের বোলিং অ্যাকশন নিখুঁত, তা জানতে চাওয়া হয় স্টেইনের কাছে। তিনি জবাবে কাগিসো রাবাদার অ্যাকশনকে ‘গতির পক্ষে মসৃণতম ও সহজতম’ বলে চিহ্নিত করেন। প্রিয় পেসারদের তালিকায় অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকেও রেখেছেন গত বছর লাল বলের ক্রিকেটকে বিদায় জানানো স্টেইন। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। এই তারকা পেসার ৯৩ টেস্টে তিনি নিয়েছেন ৪৩৯ উইকেট, যা দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ