1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান ‘পোকার’ বিতর্কের মাঝে মাঠে নেমে জোড়া গোল নেইমারের ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরের দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় যাত্রীর পা বিচ্ছিন্ন, আহত ১০ অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানী প্রতিমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের আগে সব সতীর্থকে উপহার দেন মেসি হাল্ক-স্পাইডার ম্যানের লড়াই

এটিএন নিউজের সংবাদকর্মীর করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৪৭ Time View

বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের একজন সংবাদকর্মীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা এ কথা জানান।

মুন্নী সাহা বলেন, এটিএন নিউজের একজন প্রতিবেদক দেশের বাইরে এক মাসের একটি প্রশিক্ষণ শেষে গত ২১ মার্চ ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। ১৫ দিনের যথাযথ কোয়ারেন্টিন শেষে তিনি ৫ এপ্রিল স্বেচ্ছায় অফিসে যোগ দেন। কিন্তু চার দিন অফিস করার পরই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে কাশি ও গায়ে ব্যথা শুরু হলে ১০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ১১ এপ্রিল রাতে আইইডিসিআর জানিয়েছে, তিনি ‘কভিড–১৯’ পজিটিভ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মুন্নী সাহা বলেন, তার জ্বর, গায়ে ব্যথাও কমে আসছে। তিনি শুরু থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তিনি বাসায় আইসোলেশনে আছেন। এটিএন নিউজ কর্তৃপক্ষ তাঁর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ