1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

নতুন আক্রান্ত ১৩৯ জনের মধ্যে ৬২ জন-ই ঢাকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৪০ Time View

গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত ১৩৯ জনের মধ্যে ঢাকা শহরে আছেন ৬২ জন। অন্যান্যরা ঢাকার বাইরের। আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ব্রিফিংয়ে উপস্থিত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, যেসব জেলায় করোনা ছড়িয়েছে তার মধ্যে নতুন করে যোগ হয়েছে লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি জেলা। এসব জেলার তথ্য বিশ্লেষণ করে দেখেছি, গত এক সপ্তাহের মধ্যে বেশ কিছু মানুষ এসব জেলায় ঢাকা কিংবা নারায়ণগঞ্জ জেলা থেকে গিয়েছেন। এ কারণে এই সময় বার বার ভ্রমণ না করতে সতর্ক করা হচ্ছে। 

তিনি জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। নতুন করে যে চারজন মারা গেছেন তাদের তিনজন পুরুষ এবং একজন নারী। গত চব্বিশ ঘণ্টায় দেশে ১৩৯ জন করোনায় আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে ৩১-৪০ বছর বয়সের মধ্যে, শতকরা ২৫ ভাগ। তারপর ২১-৩০ বছর বয়সীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যাদের শতকরা হার ২১ ভাগ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হলো ৬২১। এখানে বয়সভিত্তিক আক্রান্তের হার দেখানো হলেও যেকোনো বয়সের যেকোনো ব্যক্তি আক্রান্ত হতে পারেন। কাজেই প্রত্যেককেই প্রতিরোধের বিষয়ে সতর্ক থাকতে হবে। 

ডা. ফ্লোরা বলেন, কারো নমুনা পর পর দুইবার পরীক্ষা করে যদি কভিড-১৯ এর সন্ধান না পাওয়া যায় তবে তিনি করোনামুক্ত বলে ধরে নেওয়া হয়। গত চব্বিশ ঘণ্টায় এমন তিনজন মানুষকে পাওয়া গেছে। এ নিয়ে সর্বমোট ৩৯ জন সংক্রমণমুক্ত হয়েছেন। নতুন করে যারা সংক্রমণমুক্ত হয়েছেন তাদের দুজন নারী একজন পুরুষ। এই তিনজনের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। করোনারোগীকে সেবা দেওয়ার সময় ওই  চিকিৎসক আক্রান্ত হয়েছিলেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ