1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রথম অনুশীলনেই চোট, মরিনহোর পরিকল্পনায় বড় ধাক্কা ব্রুনো ফার্নান্দেজকে দলে নিতে চায় জুভেন্টাস রোমেরোকে ঘিরে জোর গুঞ্জন, মুখ খুলল ইন্টার মিলান ধুম ৪ সিনেমায় নেই রণবীর, নিজেই ভাঙলেন গুঞ্জন

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র‍্যাব রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরো জোরদার করেছে। এ ছাড়া করোনাভাইরাস বিস্তার রোধে যেকোনো ধরনের গুজব প্রতিরোধে আরো কঠোর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সঠিক কিনা তা যাচাই না করে অর্থাৎ না বুঝে লাইক শেয়ার দিলে তাকে গ্রেপ্তার করবে র‍্যাব ও পুলিশের সাইবার ইউনিট।

এ কারণে সবাইকে এ বিষয়ে আরো সতর্ক হতে অনুরোধ জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাস বিস্তার ঠেকাতে সবাইকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহবান জানানো হয়েছে। তবে সহযোগিতা না করে কেউ যদি এই নিয়ে গুজব ছড়ায় তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে। পুলিশ ও র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত এরই মধ্যে গত কয়েকদিনে ফর ছেড়ে রাস্তায় অহেতুক ঘোরাফেরা করা শতাধিক লোকজনকে জরিমানা করেছে। প্রতিদিনই এ অভিযান চলবে। 

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে প্রয়োজনীয় কাজ ছাড়া যারাই রাস্তায় থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে ফেসবুক ইন্টারনেটে এই নিয়ে গুজব ছড়ালে তাদেরকে গ্রেপ্তার করা হবে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ