1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক-দেড় বছর যাবে, মানুষ আমাদের কাছে জবাবদিহিতা আশা করবে : পানিসম্পদ মন্ত্রী নতুন নয়, আগের শুল্কই প্রতিস্থাপন করেছে যুক্তরাষ্ট্র: বাণিজ্যমন্ত্রী চীনের সাথে বিএনপির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে: ভূমিমন্ত্রী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চি‌ঠি জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

নবাবগঞ্জে করোনায় আক্রান্ত আরো একজন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৩৪ Time View

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আরো একজন। এ নিয়ে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুইজনে।

নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি চিল্লা থেকে নিজ গ্রামে ফিরেছেন বলে জানা গেছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ। তিনি জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে তাশুল্লা গ্রামের এই বাসিন্দার আক্রান্ত হওয়ার খবর পান তারা। 

ডা. অনুপ বলেন, তাবলিগ জামাতের এই সদস্য সম্প্রতি চিল্লা থেকে ফিরেছেন। উপসর্গ দেখা দিলে বুধবার ওই এলাকার তিনজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠান তারা। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে এই মেডিক্যাল অফিসার বলেন, আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলে এলাকাটি পর্যবেক্ষণ করা হবে। তার পরিবারসহ আশপাশের কয়েকটি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখার দরকার হতে পারে। এছাড়া এলাকাটি অবরুদ্ধ করা হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ৩১ মার্চ নবাবগঞ্জ উপজেলায় ব্রাহ্রা ইউনিয়নে সৌদি আরব থেকে আসা ৪৭ বছর বয়সী এক প্রবাসীর শরীরে করোনা ধরা পড়ে। পরে আক্রান্তের পরিবারসহ আরো ১২টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ