1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক-দেড় বছর যাবে, মানুষ আমাদের কাছে জবাবদিহিতা আশা করবে : পানিসম্পদ মন্ত্রী নতুন নয়, আগের শুল্কই প্রতিস্থাপন করেছে যুক্তরাষ্ট্র: বাণিজ্যমন্ত্রী চীনের সাথে বিএনপির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে: ভূমিমন্ত্রী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চি‌ঠি জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

ঢাকার কোন এলাকায় কতজন করোনা রোগী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩৪ Time View

রাজধানীর অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে করোনা। এরই মধ্যে দেশের ২১ জেলায় এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি ১২৩ জন শনাক্ত হয়েছে। রাজধানীর ৪৮টি এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে মিরপুর অঞ্চল, পুরান ঢাকা, মোহাম্মদপুর ও বাসাবো এলাকা সবচেয়ে ঝুঁকিতে।

বুধবার রাতে স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষ থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সবশেষ তথ্য থেকে এসব জানা যায়।

আইইডিসিআরের সর্বশেষ তথ্য মতে, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত‌ রোগী শনাক্ত হয়েছে। এলাকাগুলো হলো- আদাবর, মোহাম্মদপুর, বসিলা, ধানমন্ডি, জিগাতলা, সেন্ট্রাল রোড, গ্রিন রোড, শাহবাগ, বুয়েট এলাকা, হাজারীবাগ, উর্দু রোড, চকবাজার, লালবাগ, বাবুবাজার, ইসলামপুর, লক্ষ্মীবাজার, নারিন্দা, সোয়ারীঘাট, ওয়ারী, কোতোয়ালি, বংশাল, যাত্রাবাড়ী, পুরানা পল্টন, ইস্কাটন, বেইলি রোড, মগবাজার, বাসাবো, রামপুরা, শাজাহানপুর, বাড্ডা, নিকুঞ্জ, আশকোনা, উত্তরা, গুলশান, মহাখালী, তেজগাঁও, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর, মিরপুর ১১ নম্বর, মিরপুর ১৩ নম্বর, মিরপুর ১ নম্বর, শাহ আলীবাগ, পীরেরবাগ, টোলারবাগ এবং উত্তর টোলারবাগ।

আইইডিসিআর থেকে জানানো হয়, যেসব এলাকায় পাঁচের অধিক রোগী সেসব এলাকায় ক্লাস্টারভুক্ত কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। আর ঢাকার ১০ এর অধিক এলাকায় পাঁচের অধিক রোগী রয়েছে। এসব এলাকায় ক্লাস্টার আকারে রোগী ছড়াচ্ছে।

আইইডিসিআর এর তথ্য অনুসারে, রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে আদাবরে একজন, মোহাম্মদপুরে ছয়জন, বসিলায় একজন, ধানমন্ডিতে নয়জন, জিগাতলায় তিনজন, সেন্ট্রাল রোডে একজন, গ্রিন রোডে দুইজন, শাহবাগে একজন, বুয়েট এলাকায় একজন, হাজারীবাগে একজন, উর্দু রোডে একজন, চকবাজারে দুইজন, লালবাগে পাঁচজন, বাবুবাজারে দুইজন, ইসলামপুরে দুইজন, লক্ষ্মীবাজারে একজন, নারিন্দায় একজন, সোয়ারীঘাটে তিনজন, ওয়ারীতে নয়জন, কোতোয়ালিতে একজন, বংশালে একজন, যাত্রাবাড়ীতে পাঁচজন, পুরানা পল্টনে দুইজন, ইস্কাটনে একজন, বেইলি রোডে একজন, মগবাজারে একজন, বাসাবোতে নয়জন, রামপুরায় একজন, শাজাহানপুরে একজন, বাড্ডায় একজন, নিকুঞ্জে একজন, আশকোনায় একজন, উত্তরায় পাঁচজন, গুলশানে ছয়জন, মহাখালীতে একজন, তেজগাঁওয়ে দুইজন, কাজীপাড়ায় একজন, মিরপুর ১০ নম্বরে দুইজন, মিরপুর ১১ নম্বরে দুইজন, মিরপুর ১৩ নম্বরে একজন, মিরপুর ১ নম্বরে আটজন, শাহ আলীবাগে দুইজন, পীরেরবাগে দুইজন, টোলারবাগে চারজন ও উত্তর টোলারবাগে ছয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ