1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ

দরিদ্রদের সহায়তার নামে চাঁদাবাজি করলে ব্যবস্থা : হানিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

দেশের বর্তমান পরিস্থিতিতে দরিদ্রদের সহায়তার নামে কেউ কোনোরকম চাঁদাবাজি করলে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ শনিবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জনগণের অসহায়ত্বের সুযোগ নিয়ে সহায়তার নামে অনেকে চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, দরিদ্রদের সহায়তার নামে কোনো রকম চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠবে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, স্বতস্ফুর্তভাবে অনেকে জনগণকে সহযোগিতা করছেন। তার পাশাপাশি আমাদের কাছে খবর এসেছে জনগণের দরিদ্রতার সুযোগ নিয়ে অনেকে চাঁদাবাজি করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সরকারি নির্দেশনা এবং চিকিৎসকদের পরামর্শনুযায়ী চললে বির্পযয়ের সম্মুখীন হতে হবে না।

তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে যার যতটুকু সামর্থ্যে আছে ততটুকু নিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।

এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ