1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্পেকট্রামের মূল্য: বাংলাদেশ কি বৈশ্বিক প্রবণতা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথেই এগোবে? সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত গুঞ্জনে জল ঢেলে পর্তুগালের স্কোয়াডে রোনালদো আসিয়ান কাপে বাংলাদেশের চূড়ান্ত দলে থাকছেন কারা?

বিজয়ের দিনে খালেদা জিয়া নীরব কেন!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১
  • ৩১৬ Time View

চৌদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিএনপির আলোচনা অনুষ্ঠান দুটিতে খালেদা জিয়া ছিলেন না। দুদিনেই অবশ্য যথারীতি মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতি আর সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গেছেন বিএনপির চেয়ারপার্সন।

জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এদিন অনাকাঙ্ক্ষিত একটি গোলযোগের ঘটনাও ঘটেছে। কিন্তু গুরুত্বপূর্ণ জাতীয় দিবস দুটিতে দলীয় প্রোগ্রামে খালেদা জিয়া কেন নেই? দলের পক্ষে এ ব্যাপারে কিছু বলা হয়নি। তিনি অসুস্থ একথা বলারও সুযোগ ছিলম না। কারণ দু’দিনেই সকালের প্রোগ্রামে তিনি ছিলেন।

বিজয় দিবসের দলীয় প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি যাননি।অনুষ্ঠানের ঘন্টা খানেক আগে তার প্রেস সেক্রেটারি মিডিয়াকে বলেছেন, ম্যাডাম বোধ হয় প্রোগ্রামে যাচ্ছেন না।

এভাবে কী চলতি রাজনৈতিক কারণেই দিনে দিনে বদলে যাচ্ছেন আমাদের বিরোধীদলের নেত্রী? যেখানে শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিন দুটিও তার কাছে আর গুরুত্বপূর্ণ নয়? না সেখানে যুদ্ধাপরাধীদের দল জামায়াতের পক্ষে কথা বলা সম্ভব ছিল না। বা এ প্রসঙ্গ অনিবার্য এসে যেত, এসে গেলে তা নিয়ে ঘোট পাকাত আওয়ামী লীগ এবং মিডিয়া- সে শংকায় যাননি?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ