1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

রিহ্যাব সামার ফেয়ারে ব্যাপক কর্মসংস্থান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুন, ২০১২
  • ১৪৯ Time View

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চারদিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ারে সুযোগ হয়েছে খন্ডকালিন কাজের।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এবারের মেলায় দেশের ১৬৬টি আবাসন ব্যবসায়ীরা তাদের স্টল সাজিয়েছেন। এই স্টলগুলোতে খন্ডকালীন সময়ের জন্য কাজ করার সুযোগ পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচুর শিক্ষার্থী।

পড়াশোনার পাশাপাশি খ-কালিন কাজের সুযোগ পেয়ে সহজেই লুফে নিয়েছেন অনেকে। তাছাড়া স্বল্প সময়ের এমন কাজ কেউ কেউ খুঁজেও বেড়ান। তাদের জন্য রিহ্যাব ফেয়ার সে সুযোগ করে দিয়েছে।

রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কামিটির চেয়ারম্যান রবিউল হক জানান, আবাসন ব্যবসায়ীরা বাংলাদেশে প্রচুর কর্মসংস্থান করে দিয়েছে। বর্তমানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আবাসন ব্যবসায় প্রায় ১ কোটি দক্ষ-অদক্ষ শ্রমিকের জীবনধারণ নির্ভর করছে।

মেলার বেশিরভাগ স্টলে গিয়েই দেখা গেছে- খন্ডকালিন সেলস্ অফিসারদের। সুসজ্জিত পোশাক আর হাসিভরা মুখ নিয়ে তারা ক্রেতাদের মন জোগাতে ব্যস্ত। সুন্দর করে গুছিয়ে কথা আর মুখের চমৎকার ব্যবহার দিয়ে সহজেই জয় করে নিচ্ছেন মেলায় আসা দর্শনার্থীদের।

একটি কোম্পানির স্টলে সেলস্ এক্সিকিউটিবের দায়িত্বে থাকা পিপলস ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনোয়ারা খাতুন জানান, ‘চারদিনের ছোট্ট কাজের অফার পেয়ে সহজেই রাজি হয়ে গেলাম। ক্লাসের চাপ কম হওয়াতে এখানে সময় দিতে পারছি। তাছাড়া বাড়তি কিছু আয়ও জমা হচ্ছে নিজের ভান্ডরে।’

অপর একটি কোম্পানির স্টলে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হায়দার মামুন। তিনি বলেন, আসলে এটা কোন পার্মানেন্ট জব না। সুযোগ পেয়েছি, তাই করছি। সময়টা বেশ আনন্দে কেটে যাওয়ার পাশাপাশি অনেক মানুষের কথা বলার একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ