1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ

মিরপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

রাজধানীর মিরপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) ভোরে মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের আরবান শিশু পার্কের পাশে বাউনিদাবাদ ১৬/১০ নম্বরের টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের নাম কল্পনা (৩৫), জান্নাত (১৩) ও কাউসার (৮)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে মিরপুরের বাউনিয়াবাদ এলাকার একটি টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভায়। এ সময় বাসাটির ভেতর থেকে তিনজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ