1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

লাঞ্ছিতদের বাড়ি গিয়ে দুঃখ প্রকাশের নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৪৮ Time View

বয়স্ক নাগরিকদের অপমানের অভিযোগে যশোরের মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাইয়েমা হাসানকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) সকাল পৌনে ১১টার সময় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসক মো. শফিউল আরিফ। এ ছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আহসানউল্লাহ শরিফী।

পরে ওই নারীকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনসচিব শেখ ইউসুফ হারুন। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে এই কর্মকর্তা আরো বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আচরণবিধি মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। সেই সঙ্গে লাঞ্ছিতদের বাড়ি গিয়ে দুঃখ প্রকাশ করতে ইউএনওকে (মো, আহসানউল্লাহ শরিফী) নির্দেশ দিয়েছেন জনপ্রশাসনসচিব।

উল্লেখ্য, যশোরের মণিরামপুরে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করে সেই ছবি নিজ মোবাইলে ধারণের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এসিল্যান্ড সাইয়েমা হাসান। বিষয়টিকে দুঃখজনক ও অনভিপ্রেত আখ্যা দিয়ে ছবি ভাইরাল করেছেন স্থানীয় বিভিন্ন পেশাজীবীরা। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার চিনাঢোলা বাজারে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, এক বৃদ্ধ ভ্যানচালক এবং আরো দুই বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে ছবি তুলছেন সাইয়েমা হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ