1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

লক্ষাধিক দোকানদারকে হাত ধোয়ায় উদ্বুদ্ধ করেছে ডেটল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৩৯ Time View

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় দোকানদারদের সচেতন করতে এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে একটি হাইজিন ক্যাম্পেইন পরিচালনা করছে অ্যান্টিসেপটিক সাবানের জনপ্রিয় ব্র্যান্ড ডেটল। ক্যাম্পেইনের অংশ হিসেবে ডেটল প্রতিনিধিদের মাধ্যমে দেশে বিভিন্ন এলাকার দোকানদারদেরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করছে এবং হাত ধোয়ার বিষয়ে উৎসাহিত করে চলেছে। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করার পাশাপাশি করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবিলায় বিনামূল্যে ডেটল সাবান সরবরাহ করছে। এ পর্যন্ত লক্ষাধিক দোকানদারকে এই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেককে ডেটল দিয়ে হাত পরিস্কার করানো হয়েছে।

জানতে চাইলে ডেটল বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ফারনাজ করিম বলেন, ‘একটি দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে আমাদের এই সময়ে সকলের পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। দুর্যোগময় এই মুহূর্তে সকলের ভেতর যেন আতঙ্ক ছড়িয়ে না পরে এবং সকলে যেন করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা মেনে চলে সেই লক্ষ্যে ডেটল কাজ করে যাচ্ছে, করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব শুরুর লগ্ন থেকে।’

তিনি আরও বলেন, এই ভাইরাসকে কীভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে আমরা টিভি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছি। তারই অংশ হিসেবে আমরা ব্যবসায়িক অংশীদারদের সঠিক নিয়ম মেনে কিভাবে হাত ধুতে হয় সেই বিষয়ে সরাসরি প্রশিক্ষণ দিচ্ছি। সকলের প্রতি একটাই আহ্বান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের দেওয়া নির্দেশনাগুলো মেনে চলুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ