1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

করোনাভাইরাসে বাংলাদেশি ইমামের মৃত্যু গাম্বিয়ায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় এক বাংলাদেশি ইমামের মৃত্যু হয়েছে।

গাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার করোনাভাইরাসে মারা যাওয়া বাংলাদেশি ওই ইমামের বয়স হয়েছিল ৭০ বছর।

এনিয়ে গাম্বিয়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দুই জন মারা গেলেন।

কর্তৃপক্ষ জানায়, আগে থেকেই ডায়াবেটিক রোগী ছিলেন ওই ইমাম। চিকিৎসা নিতে গিয়েছিলেন বানজুল স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৩ মার্চ পাশের দেশ সেনেগাল থেকে আসেন ওই বাংলাদেশি। রাজধানী বানজুলের বুনডুং মসজিদে তার থাকার ব্যবস্থা ছিল।

বাংলাদেশি ওই ইমাম ৬টি দেশে ধর্মপ্রচারে গিয়েছিলেন বলেও বিবৃতিতে জানানো হয়।

ইমামের সাহচর্যে কারা এসেছিলেন কর্তৃপক্ষ তা খুঁজে বের করার চেষ্টা করছে। সেইসঙ্গে কোন কোন দেশ ভ্রমণ করেছেন তাও জানার চেষ্টা চলছে।

শনিবার করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে আকাশ পথ ও সীমান্ত বন্ধ করে দেয় গাম্বিয়া। সেইসঙ্গে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকা যে ১৫ জন পালিয়েছে তাদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি যুক্তরাজ্য থেকে আসে ওই ১৫ জন। তাই সতর্কতা হিসেবে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল তাদের। কিন্তু তারা পালিয়ে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ