1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

করোনায় বিদেশে কোনো প্রবাসী মারা গেলে সেখানেই দাফন করুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৩৯ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক মারা গেলে গেলে আমরা অনুরোধ করব সেখানেই দাফন করুন। বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ হওয়ায় মরদেহ সহজেই দেশে আনা সম্ভব নয়। এ ছাড়া মরদেহ আনতে খরচও অনেক বাড়বে।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় ১০ হাজার কিট, ১০ হাজার পিপিআই ও ১০ হাজার অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম যেকোনো সময় চীন থেকে আসছে। এজন্য আমরা চীনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এই সরঞ্জামগুলো আনার জন্য আমরা চার্টার্ড বিমান খুঁজছি।

মন্ত্রী আরো বলেন, প্রবাসীরা যারা এখনো দেশের বাইরে আছেন, তারা ওখানেই থাকেন। আর যারা দেশে ফিরেছেন তারা অপেক্ষা করুন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফেরত যেতে পারবেন। ভিসার মেয়াদ শেষ হলেও সমস্যা নেই। মেয়াদ বাড়ানো হবে।

তিনি বলেন, বাংলাদেশে থাকা ইউরোপের নাগরিকরা চাইলে চার্টার ফ্লাইটে যেতে পারবেন। আমরা ঢাকার ইউরোপীয় মিশনগুলোর রাষ্ট্রদূতদের জানিয়েছি, তারা চাইলে চার্টার ফ্লাইটে তাদের এ নাগরিকদের পাঠাতে পারবেন। আমরা সেই অনুমতি দেব বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ