1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

করোনা পরীক্ষায় উৎরে গেলেন পাকিস্তান ক্রিকেটের ১২৮ জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৫৬ Time View

ইংল্যান্ডের ক্রিকেটার অ্যালেক্স হেলসের শরীরে করোনাভাইরাসের লক্ষণ ফুটে ওঠায় গত মঙ্গলবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএল বন্ধের দিন দেশের শতাধিক খেলোয়াড়, কোচিং স্টাফ, ব্রডকাস্টার, ম্যাচ অফিসিয়াল ও ক্লাব মালিকসহ ১২৮ জনের করোনাভাইরাসের পরীক্ষা করানো হয়। কিন্তু তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত মঙ্গলবার পিএসএল বন্ধ নিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছিলেন, বিদেশি এক খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা গিয়েছে। কিন্তু সেই ক্রিকেটারের নাম প্রকাশে ইচ্ছুক নই। কিন্তু ওই দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শরীরে করোনাভাইরাসের লক্ষণের কথা নিজেই জানিয়ে দেন হেলস।

এই ইংলিশ ব্যাটসম্যান জানান, ‘পিএসএল খেলা চলাকালীন আমাদের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। তাই গত রবিবার দেশে ফিরে এসেছি। এখন চিকিৎসকদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

এরপর করোনভাইরাসের আতঙ্কে পিএসএলের সাথে জড়িত সকলেরই পরীক্ষা করে পিসিবি। পরীক্ষার রিপোর্টে মিলেছে সুখবর। করোনাভাইরাসের পরীক্ষা করা ১২৮ জনের ফলাফলই নেগেটিভ এসেছে। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘সঙ্কটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। এরমধ্যে পিএসএল ও পিসিবিও আছে। তাই সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, ব্রডকাস্টার, ম্যাচ অফিসিয়াল ও টুর্নামেন্টে শেষ পর্যন্ত যারা ছিল তাদের সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ভালো খবর, ফলাফল নেগেটিভ এসেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ