1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে বিএনপি কুণ্ঠিত : নাসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যে মহামানব সৃষ্টি না হলে বাংলাদেশে কেউ চিনত না তাকে শ্রদ্ধা জানাতে কুণ্ঠিত। বিএনপি-জামায়াতের তাকে কুণ্ঠিত হবে কেন? ভারত দল নির্বিশেষে সকলেই মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করে। কোনো একটা লোক পাবেন না যে তারা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করে না। কিন্তু বিএনপি এমন একটা পর্যায়ে চলে গিয়েছে শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করেছে খালেদা জিয়া। বাংলাদেশের জনগণ তাদের ধিক্কার জানায়।

আজ মঙ্গলবার ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ উপলক্ষে অসহায়, এতিম, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য, বস্তু, ও করোনাভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, এতো বড় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে বিএনপি একটি অনুষ্ঠান করতে পারল না। আমরা বলতে চাই বিএনপি কি করল, না করল, তা আমরা দেখতে চাই না, বলতে চাই না।

তিনি বলেন, বিএনপি এখনও ছোট মনের পরিচয় দিয়ে রাজনীতি করে। বঙ্গবন্ধুর জন্মগ্রহণ না করলে কোনো দিনও আমরা স্বাধীন হতে পারতাম না। আমরা কেউ স্বাধীনতাভাবে চলতে পারতাম না। এই মহামানব দুনিয়ার শ্রদ্ধায় মহিমান্বিত হয়েছেন। বিএনপি-জামায়াত গোষ্ঠীর বিরোধিতা দেখে আমি কুণ্ঠিত হয়েছে যাই, আমি বিস্মিত হয়ে যাই।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধ করার জন্য বিশাল উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতেও ডেঙ্গুর বিরুদ্ধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলেন। ভাইরাসের মতো এতো প্রার্দুভাবের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এতো আজ সারা দুনিয়া আক্রান্ত হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই ভাইরাসের প্রাদুর্ভাবকে আমরা প্রতিরোধ করতে পারছি এবং পারব।

ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এ কে এম রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ আফজাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনিবাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রকৌশলী মো. মোজাফফর হোসেনসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ