1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

নিষেধাজ্ঞার পরও কাতার এয়ারওয়েজ আনল ৯৪ যাত্রী, হজ ক্যাম্পে স্বাস্থ্যপরীক্ষার পর সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

কাতার এয়ারওয়েজে করে ইউরোপ থেকে বাংলাদেশে আসা ৯৪ ব্যক্তিকে রাজধানীর আশকোনো হজ ক্যাম্পে নেওয়া হয়েছে। সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কিউআর ৬৩৪ নম্বরের ওই ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসব ব্যক্তির মধ্যে ৫৮ জন ইতালি ও বাকি ৩৬ জন ইউরোপের অন্যান্য দেশ থেকে এসেছেন।

এর আগে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ থেকে আকাশপথে যাত্রী আসায় নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। গতকাল রোববার সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকেও বলা হয়েছিল যে, কোনো বিমান সংস্থা ইউরোপ থেকে যাত্রী বহন করতে পারবে না। তারপরও ইউরোপ থেকে আজ কাতার এয়ারওয়েজের এই ফ্লাইট বাংলাদেশে আসে।

এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছেন, এই ব্যক্তিদের পররাষ্ট্র মন্ত্রণালয় আসার ব্যাপারে অনুমতি দিয়েছে। শেষবারের মতো এই অনুমতি দেওয়া হয়েছে। তবে ইউরোপ থেকে যাত্রী বাংলাদেশে আনায় সিভিল অ্যাভিয়েশন থেকে কাতার এয়ারওয়েজের কাছে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বেবিচক কাতার সিভিল অ্যাভিয়েশনের কাছে অসন্তোষপত্র পাঠাবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেছেন, দেশে আসা এই ৯৪ জনের স্বাস্থ্য পরীক্ষা হবে। করোনাভাইরাসের লক্ষণ না থাকলে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ