1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

নিজেদের মাস্ক তৈরি করছে পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৯ Time View

টেবিলে প্যাকেটভর্তি টিস্যু ও রাবার রাখা। পাশে চার-পাঁচজন পুলিশ সদস্য টিস্যু ভাঁজ করছেন। আরও দুই-তিনজন ভাঁজ করা টিস্যুর দুই পাশে রাবার রেখে তা ভাঁজ করে স্ট্যাপলারের পিন মেরে আটকে দিচ্ছেন। এভাবে একেক করে তৈরি হচ্ছে সাশ্রয়ী মাস্ক।

পরে পুলিশ সদস্যরা নিজেরা তা ব্যবহার করছেন এবং অন্যদের মধ্যে বিতরণ করছেন। মৌলভীবাজারের কুলাউড়া থানায় আজ সোমবার সকালে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
বেলা সাড়ে ১০টার দিকে থানায় গেলে দেখা যায়, মাস্ক তৈরিতে ব্যস্ত উপপরিদর্শক (এসআই) সনক কান্তি দাস। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সবাই এখন স্বাস্থ্যসচেতন। বাজারে এমনিতেই মাস্কের সংকট। অনেক দোকানে আবার বেশি দাম নেওয়া হয়। এ অবস্থায় টিস্যু ও রাবার কিনে নিজেরাই এটা তৈরি করে নিচ্ছেন। এতে খরচও অনেক কম পড়ছে। সম্প্রতি অনলাইনে একটি ভিডিও দেখে এটা তৈরির কৌশল শিখেছেন তাঁরা।

সনক আরও বলেন, আইনশৃঙ্খলাসংক্রান্ত কাজে প্রতিদিন বিভিন্ন এলাকায় ছুটতে হয় তাঁদের। তাই নিজেদের সুরক্ষার জন্য তাঁরা মাস্ক তৈরি করছেন।

একটু পর দেখা যায়, এসআই আবদুর রহিম, হারুন আল রশীদ ও পরিমল চন্দ্র দাস মাস্ক পরে মামলার তদন্তে বাইরে যাচ্ছেন। তাঁরা বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শকসহ (তদন্ত) অন্য পুলিশ সদস্যদেরও একটি করে মাস্ক দেওয়া হয়েছে। এটি পেয়ে সবাই খুশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ