1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

উন্নয়নের স্বার্থে সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণা বাড়াতে হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৪৩ Time View

বাংলাদেশে বিপুল পরিমাণ সামুদ্রিক সম্পদ রয়েছে। যা আহরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরো এগিয়ে নেওয়া সম্ভব। সেই সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত গবেষণা বাড়ানোর জন্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ মঙ্গলবার কক্সবাজার জেলার রামুতে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট (বিওআরআই) সরেজমিনে পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক।

এ সময় কমিটির সদস্য মো. শফিকুল আজম খাঁন, মো. মোজাফ্ফর হোসেন, মো. আক্তারুজ্জামান বাবু, শিরীন আহমেদ, সেলিমা আহমাদ ও হাবিবা রহমান খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে, সংসদীয় কমিটির সদস্যরা বিওআরআই ঘুরে দেখেন। তারা বিওআরআই’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তারা আন্তরিকতা ও আত্মবিশ্বাসের সাথে কাজ করার জন্য সেখানে দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি আহ্বান জানান।

কমিটির সদস্য মো. আক্তারুজ্জামান বাবু জানান, সাগরের মূল্যবান সম্পদ অনুসন্ধান আহরণ ও সংরক্ষণের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ ও দেশের দারিদ্র বিমোচনের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। সেই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইন্সটিটিউট (বিওআরআই)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটির দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে গবেষণা জোরদারের উপর গুরুত্বারোপ করেছে সংসদীয় কমিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ