1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

পাবনায় তিনজন ‘হোম কোয়ারেন্টাইনে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৪০ Time View

পাবনায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বিদেশফেরত তিন ব্যক্তিকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। ওই তিনজনের শরীরে এখনো করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে করোনা মোকাবিলায় জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠন, জেলার প্রতিটি হাসপাতালে পৃথক আইসোলেশন সেন্টার তৈরি ও শহরের একটি বিদ্যালয়কে আইসোলেশন কেন্দ্র ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক কবীর মাহমুদ এ কথা জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণকাজসহ বিভিন্ন কারণে পাবনায় বিদেশিদের আনাগোনা রয়েছে। অনেক প্রবাসীও বিভিন্ন দেশ থেকে ফিরছেন। ফলে তাঁদের পর্যবেক্ষণে রাখতে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। গত দুই দিনে জেলার আটঘরিয়া ও ঈশ্বরদীতে তিন ব্যক্তি বিদেশ থেকে ফিরেছেন। তাঁদের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগামী দুই সপ্তাহ তাঁদের বাড়ি থেকে বের হওয়া বন্ধ করা হয়েছে। তবে কারও শরীরে এখন পর্যন্ত করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

পাবনার সিভিল সার্জন মেহেদী ইকবাল প্রথম আলোকে বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রতিদিন নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। করোনা প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে বিশেষ প্রচার চালানো হচ্ছে। তবে এখনো আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিত তৈরি হয়নি। জেলার কোথাও এখনো করোনার অস্থিত্ব মেলেনি।

এ বিষয়ে জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, করোনাভাইরাস নিয়ে শঙ্কিত হওয়ার কিছুই নেই। এটি একটি সাধারণ অসুখের মতোই। এরপরও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, জেলাবাসী নিরাপদে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ