1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

আউটস্ট্যান্ডিং উইমেন অ্যাওয়ার্ডস পেলেন আট নারী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৫৩ Time View

সম্প্রতি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে দেশবরেণ্য আটজন নারীকে আউটস্ট্যান্ডিং উইমেন অ্যাওয়ার্ডস ২০২০ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছে উপস্থিত ছিলেন পোশাকমালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি রুবানা হক। তিনি আউটস্ট্যান্ডিং উইম্যানদের অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর। উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান ও মার্কেটিং ম্যানেজার খন্দকার ইশতিয়াক আহমদ। অনুষ্ঠানে আটটি বিশেষ ক্যাটাগরিতে আটজন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত নারীরা হলেন মেডিকেল সায়েন্সে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট সামিনা চৌধুরী, সোশ্যাল সার্ভিসে বাংলাদেশ এনভায়রনমেন্ট লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, উদ্যোক্তা: খান’স কিচেনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বেগম, শিক্ষায় ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা সুলতানা, করপোরেটে ব্র্যাক ইন্টারন্যাশনালের ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস) শারমিন সুলতান, ক্রীড়ায় স্প্রিন্টার শিরিন আক্তার, ফ্যাশনে মডেল পিয়া জান্নাতুল, সংগীতে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেন। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের এ উদ্যোগ বাংলাদেশের নারীদের সামনে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ