1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

দৃশ্যমান হলো ৩৯০০ মিটার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৪০ Time View

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর বসানো হ‌লো ২৬তম স্প্যান। এর মধ্য দিয়ে সেতুর তিন হাজার ৯০০ মিটার দৃশ্যমান হ‌লো। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা ৫ মি‌নি‌টে স্প্যান‌টি খুঁটি‌তে বসা‌নোর কাজ শেষ হয়।

এর আগে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পদ্মা সেতু‌তে বসা‌নো হয় ২৫তম স্প্যান। ১৯ দি‌নের মাথায় বস‌ল ২৬তম স্প্যান।

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল কা‌দের মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল কা‌দের বলেন, গতকাল সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তের দিকে রওনা দেয় ক্রেন। দুপুর ২টার দিকে জাজিরা প্রান্তের ২৮ ও ২৯ নম্বর পিলারের কাছে পৌঁছয় স্প্যান‌টি। আজ মঙ্গলবার (১০ মার্চ) ভো‌রে এটি খুঁটির ওপর ওঠানোর কাজ শুরু করেন সেতু প্রকল্পের প্রকৌশলী এবং কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টা ৫ মি‌নি‌টে স্প্যান‌টি পু‌রোপু‌রি খুঁটি‌তে বসা‌নোর কাজ শেষ হয়।

গত ১৪ জানুয়ারি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩২ ও ৩৩ নম্বর পিলারের ওপর বসানো হয় ২১তম স্প্যান, ২৩ জানুয়ারি মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিলারের ওপর বসানো হয় ২২তম স্প্যান। চলতি মাসের ২ ফেব্রুয়ারি বসেছে ২৩তম, ১১ ফেব্রুয়ারি ২৪তম এবং ২১ ফেব্রুয়ারি বসানো হয় ২৫তম স্প্যান।

পদ্মা সেতু প্রকল্প সূত্র জানায়, চলতি বছর পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসানো শেষ হয়ে যাবে। আগামী বছরের জুলাই মাস নাগাদ সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে। একইসঙ্গে বেশিরভাগ পিলার প্রস্তুত হওয়ার ফলে চলতি বছর প্রতি মাসে তিনটি করে স্প্যান বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে জানুয়ারি মাসে বসেছে দুটি স্প্যান এবং ফেব্রুয়ারি মাসে বসছে তিনটি স্প্যান।

পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। প্রতিটি পিলারে রাখা হয়েছে ছয়টি পাইল। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু নির্মিত হচ্ছে। ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। স্প্যানগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ