1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

উন্নত দেশের চেয়ে বাংলাদেশে করোনা প্রস্তুতি ভালো : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধের প্রস্তুতি অনেক ভালো।

আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের এক সভা শেষে তিনি এসব কথা বলেন।

ড. হাছান এ সময় বলেন, যে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের ইতিমধ্যেই নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সাথে সম্পৃক্ত আরো ৪০ জনকে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরে সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে যেহেতু ১০ থেকে ১৫ দিন করোনাভাইরাস সুপ্ত অবস্থায় থাকে, সেই সময় টের পাওয়া যায় না। ফলে এরকম কেউ ঢুকে পড়তে পারে। অবশ্য এ বিষয়ে আমার থেকে বিশেষজ্ঞরা বেশি ভালো বলতে পারবেন। তবে করোনা প্রতিরোধে বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ