1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সৌদিফেরত সাত নারী পেলেন বিশেষ সম্মাননা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৪৯ Time View

পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েও হার না মানা সৌদিফেরত সেই সাত নারীকে সম্মাননা দিয়েছে এসকোয়্যার গ্রুপ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের বিশেষ সম্মাননা ও আর্থিক অনুদান ৫০ হাজার টাকা দেওয়া হয়।

বিশ্ব নারী দিবসে এসকোয়্যার গ্রুপ নারী আইকনদের নিয়ে এক বিশেষ উৎসবমুখর আলোচনাসভার আয়োজন করে এসকোয়্যার নিট কম্পোসিট লি. এর প্রাঙ্গনে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলিটা মেহজাবিন (পিএইচ.ডি) অ্যাসোসিয়েট প্রফেসর আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিফেরত সাত নারী কর্মী যারা কর্মক্ষেত্রে সহিংসতার শিকার হয়ে দেশে ফিরে এসেছেন। এই নারীরা তাদের স্বামী ও পরিবার পরিত্যক্তা কিন্তু নিজেদের অদম্য সাহস ও মনোবল এবং ব্র্যাক এর সহায়তায় ‘ধ্রুবতারা’ নামক ক্যাটারিং ব্যবসা শুরু করেন।

এসকোয়্যার গ্রুপ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল মুনাসিংহ, সিএফও মো. মুস্তাফজিুর রহমান, জেনারেল ম্যানেজার ও কম্পানি সেক্রেটারিয়েট মো. সাইদুর রহমান দেওয়ান, সিনিয়র জেনারেল ম্যানেজার কানচানা গৌরশ্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই আলোচনায় উঠে এসেছিল নারীদের পথচলা, সংগ্রাম ও সফলতার গল্প, যা এসকোয়্যার গ্রুপের নারী কর্মীদের আগামীর পথচলায় বিশেষভাবে অনুপ্রাণিত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ