1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৩৯ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুই দিনের এই অধিবেশন শুরু হবে আগামী ২২ মার্চ রবিবার সকাল ১১টায়।

আজ মঙ্গলবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের বিষয়টি জানানো হয়েছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ৬ষ্ঠ অধিবেশন সমাপ্ত হয়। ওই অধিবেশনের আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং সংসদ নেতা শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে ২২ ও ২৩ মার্চ দু’দিনের জন্য সংসদের অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে বিদেশি অতিথিরাসহ সংসদ সদস্যরা ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা হবে। সেই আলোচনায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারিসহ বিশ্ববরেণ্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এছাড়া সংসদ সদস্যদের মধ্যে যারা বঙ্গবন্ধু সম্পর্কে ভালো বলতে পারবেন তারাও আলোচনায় অংশ নিবেন বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ