1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মোদি নয়, বিএনপির মূল লক্ষ্য মুজিববর্ষের বিরোধিতা করা : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ও তার দোসররা ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ঢাকা আসার বিরোধিতা করতে গিয়ে মুজিববর্ষের বিরুদ্ধে বিষোদগার করছেন। আসলে মোদি নয়, বিএনপির মূল লক্ষ্য মুজিববর্ষের বিরোধিতা করা।

আজ মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র নায়করা মুজিববর্ষে বাংলাদেশে আসবেন এ উদ্যোগ পছন্দ হচ্ছে না বলেই বিএনপি ও তাদের দোসররা বিরুদ্ধচারণ করছেন।

তিনি বলেন, মুজিববর্ষ উদযাপন সামনে রেখে আমাদের দেশে আবার সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা শুরু হয়েছে। মির্জা ফখরুল ও তাদের দোসররা প্রপাগান্ডা করছেন, অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, নরেন্দ্র মোদি বিশেষ কোনো ব্যক্তি নন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাত্তরের আমাদের প্রধান মিত্র ভারতের জনগণের প্রতিনিধি হিসেবে মুজিববর্ষে যোগ দিচ্ছেন। এ সময় দিল্লির ঘটনাকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আহমদ হোসেন, মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ