1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

শাহজালালে সোনার বারসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৬৫০ গ্রাম ওজনের ১৪ পিস সোনার বারসহ এক পরিচছন্নতা কর্মীকে আটক করা হয়েছে। বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে বিমানবন্দরের আট নম্বর হ্যাঙ্গার গেট এলাকা থেকে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম মুসা মিয়া (৩৫)। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপার। শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট এলাকা দিয়ে সোনার বারগুলো নিয়ে সুইপার মুসা মিয়া গোপনে বের হচ্ছিল। এ সময় তার চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক হলে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তাকে তল্লাশি করে ১ কেজি ৬৫০ গ্রাম সোনার বার পাওয়া যায়। সোনার বারগুলো তার পায়ের সাথে কালো রংয়ের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূসা মিয়া কাস্টমস কর্মকর্তাদেরকে জানান, এর আগেও সে এ ধরনের কাজের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ