1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

নিজের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন তামিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৩৫ Time View

জিম্বাবুয়ের সাথে এক ঝোড়ো ইনিংস খেলে নিজের সর্বোচ্চ রানের রেকর্ডটি নতুন করে সাজালেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। নিজের ১৫৪ রানের সেই রেকর্ডটি ভাঙতে জিম্বাবুয়াকেই খুঁজে নিয়েছেন এই ওপেনার। কার্ল মুম্বাকে ৪৬ তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারে তার ১৫৪ রানের সর্বোচ্চ রেকর্ড টপকায় তামিম। ম্যাচে ১৩৬ বল খেলে থামেন ১৫৮ রানে। কার্ল মুম্বার বলে তালুবন্দি হন টিনোটেন্ডা মুতোমবোজির।

এর আগে ম্যাচের ৩৭তম ওভারে উইলিয়ামসের পঞ্চম বলে দুই রান নিয়ে শতক পূর্ণ করেছেন তিনি। এই সেঞ্চুরি করতে ১০৬ বল মোকাবিলা করতে হয় এই ওপেনারের। ১৩২ বল খেলে করেন ১৫০ রান। পরের বলেই ছক্কা মেরে পৌঁছায় নতুন রেকর্ড কর্ণারে।

ম্যাচে অর্ধশত পূর্ণ করে মুশফিকুর রহিম। ৫০ বলে ৬টি চারে ৫৫ রান আসে তার ব্যাট থেকে। তামিমের ঝড়ে বড় সংগ্রহের দিকে টাইগাররা। ৪৭ তম ওভারেই ৫ উইকেট হারিয়ে টপকেছেন ৩০০ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ